1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

শুভ কামনা সুনামগঞ্জ হাসপাতালের করোনাযোদ্ধা ডা. বিষ্ণু প্রসাদ চন্দ।। বিন্দু তালুকদার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ৩.৩৫ পিএম
  • ৫৫২ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়ে সবাই যখন আতংকে তখন আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন ডাক্তার-নার্স। তাই সরাসরি করোনা রোগীর সেবা প্রদানকারী ডাক্তার- নার্সকে করোনাযোদ্ধা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তেমনি জীবনের ঝুঁকি নিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত একজন নারী ও একজন পুরুষকে চিকিৎসা সেবা দিচ্ছেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণু প্রসাদ চন্দসহ তিনজন চিকিৎসক। পরিবার পরিজন থেকে দূরে থেকে করোনা আক্রান্ত দুইজনকে সুস্থ করে তোলতে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন এই যোদ্ধারা।
করোনাযোদ্ধা ডা. বিষ্ণু প্রসাদ চন্দ সিলেট শহরের টিলাগড় এলাকার বাসিন্দা। ২৫ তম বিসিএস ব্যাচের চিকিৎসক হিসেবে ২০০৬ খ্রি. তিনি সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের মাধ্যমে চিকিৎসা সেবায় নিয়োজিত হন। ২০১৫ সালের ডিসেম্বর তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে যোগদান করেন। বিবাহিত জীবনে তিনি দুই মেয়ের জনক। তাঁর স্ত্রী একজন গৃহিণী।
করোনাযোদ্ধা ডা. বিষ্ণু প্রসাদ চন্দ বলেন,’ চিকিৎসা সেবা একটি মহান পেশা। সবধরনের রোগীকেই সুস্থ করে তোলা এই পেশার লোকদের প্রধান কাজ। করোনা বা অন্য যেকোন রোগী হোক। আমরা আপ্রান চেষ্টা করে যাচ্ছি দুইজন রোগীকে সুস্থ করে তোলতে। যতটুকু সম্ভব নিজেকে রক্ষা করে সেবা প্রদান করছি।’
করোনা যোদ্ধা ডা. বিষ্ণু প্রসাদ চন্দের জন্য অনেক শুভ কামনা। (অন্য করোনাযোদ্ধাদের তথ্য সংগ্রহ চলছে)।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!