1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সারাদেশে ‘ত্রাণ কমিটি’ গঠনের নির্দেশ শেখ হাসিনার

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ৮.০৫ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রশাসনের সঙ্গে মিলে ত্রাণ বিতরণে সমন্বয় ও সহযোগিতার জন্য সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রাণ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভাগ ও জেলা পর্যায় থেকে ওয়ার্ড পর্যন্ত এই কমিটি বিস্তৃত থাকবে। তারা প্রকৃত দুর্দশাগ্রস্তদের চিহ্নিত করে তালিকা তৈরি করবে, যাতে যথাযথ মানুষেরা ত্রাণ পান।

প্রধানমন্ত্রী বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধানমন্ডিতে তার রাজনৈতিক কার্যালয়ে অবস্থানরত নেতাকর্মীদের এ নির্দেশনা দেন। এ সময় সেখানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ত্রাণ কমিটি ত্রাণ বিতরণের জন্য স্বেচ্ছাসেবক সরবরাহ করবে। আর কমিটি যে তালিকা দেবে, প্রশাসন তা যাচাই করবে।’ দলমত নির্বিশেষে যেন ত্রাণ প্রাপ্যদের কেউ বাদ না যায়, সেটা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। কমিটির নির্দেশে স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেবে।

সরকার প্রধান বলেন, ‘সংকট দীর্ঘমেয়াদে হলে নিম্নবিত্তদের খাদ্য, শিশু খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে সরকার। এ লক্ষ্যে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যারা কাজ হারিয়েছেন বা যাদের আয় বন্ধ হয়ে গেছে, অর্থাৎ যাদের সত্যিই ত্রাণ দরকার, এমন মানুষদের সরকার ডাটাবেজ তৈরি করছে বলে এ সময় জানান শেখ হাসিনা। তিনি আরও বলেন, ‘বর্তমানে ৫০ লাখ লোককে রেশন দেওয়া হচ্ছে, যা আরও ৫০ লাখ বাড়ানো হবে।’ এদের জন্য রেশন কার্ড করা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আবারও বিত্তবানদেরকে গরিব, অসহায়, দুস্থ মানুষষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!