1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের দায়িত্বগ্রহণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭, ৩.৫৮ পিএম
  • ৬১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। সোমবার সকাল ১১টায় তিনি বিপুল নেতাকর্মী ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে কার্যালয়ের দিকে রওয়ানা দেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. জর্জেচ মিঞার নেতৃত্বে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে স্বাগত জানান। পরে অফিসের সবাইকে নিয়ে সাধারণসভায় মিলিত হন মুকুট। এসময় তিনি অফিসের সবাইকে সততা ও নিষ্টার সাথে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
নূরুল হুদা মুকুটের দায়িত্বভার গ্রহণের সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, বিশিষ্ট শিল্পপতি ও নূরুল হুদা মুকুটের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সজীব রঞ্জন দাশ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, জেলা পরিষদের সদস্য সেলিনা আবেদিন, কয়লা আমদানীকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, জেলা যুবলীগের সদস্য নূরুল ইসলাম বজলু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!