1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

শাল্লার সেই বৃদ্ধা মাকে দেখে আসলেন ইউএনও

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ২.৫৩ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
করোনা সন্দেহে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিল ছেলেরা এই শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ খাদ্য সামগ্রী পাঠানোর পর ওই বৃদ্ধা মা কে দেখে আসলেন শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-মুক্তাদির হোসেন।
বুধবার সকালে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের গিয়ে ওই বৃদ্ধা মা অমত্য বাল দাশকে দেখে আসেন তিনি। এসময় তিনি ছেলেদের কঠোরভাবে নির্দেশনা প্রদান করে এমন ঘটনা দ্বিতীয়বার না হওয়ার এবং বৃদ্ধা মায়ের কোন রকমের প্রয়োজনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
জানা যায়, মঙ্গলবার সকালে শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামের ৯০ বছরের মহিলা অমত্য বালা দাশকে ঢাকা ফেরত গার্মেন্টর্স কর্মীর বাড়িতে যাওয়া ঘর থেকে বের করে দেয় ছেলেরা। এর বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ পাওয়া পর শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ ওই মায়ের জন্য খাবার পাঠান এবং ছেলেদের সর্তক করে দেন। তারপর আজ বুধবার সকালে ওই মহিলার বাড়িতে উনাকে সব ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মুক্তাদির হোসেন বলেন, আমি উনার সাথে দেখা করে এসেছি, উনি এখন ভালোই আছেন ছেলেদের বাড়িতে রয়েছে। আমি ছেলেদের সর্তক করে দিয়েছি। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি হোক সেটা চাইবো না।
তাছাড়া বিভিন্ন মিডিয়া ওই মহিলাকে ভারসাম্যহীন বলার বিষয়ে তিনি বলেন, তিনি ভারসাম্যহীন না, তিনি সুস্থ আছেন বয়সের ভারে একটু ভুল বোঝাবুজি হয়েছে সেটা আমরা শেষ করে দিয়েছি। তাছাড়া উনার কোন রকমের চিকিৎসার প্রয়োজন হলেও আমরা তাকে সহযোগিতা করবো বলে জানান তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!