1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

প্রণোদনা দিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের তালিকা করার নির্দেশ

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০, ২.৩৭ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রণোদনা দেওয়ার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি কোভিড-১৯ রোগীদের সেবায় নিয়োজিতদের প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তালিকা তৈরির উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মীরাও প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজে নিজেদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরাও করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে মাঠ পর্যায়ে সেবা প্রদানকারীদের সুরক্ষাসামগ্রী দেওয়া এবং সব সেবা প্রদানকারীকে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের অন্তর্ভুক্ত করার আবেদন করেছেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম এ নিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন।

তারা বলেছেন, এসব কর্মকর্তা ও কর্মচারী স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছেন।

বাংলাদেশে ৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১২ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৬ জনের ও সুস্থ হয়েছেন ৪২ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!