1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

তাহিরপুরে ইউপি সদস্যের নেতৃত্বে অসহায়ের উপর হামলা : থানায় অভিযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ৯.১৩ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার পল্লীতে ইউপি সদস্যের নেতৃত্বে অসহায় পরিবারের উপর হামলা করে বাড়িঘর ভাঙচুর করাসহ মালামাল লুট ও মহিলা আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামে। হামলায় গুরতর আহত মহিলাকে প্রথমে বিশ^ম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত মহিলা উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের রহমতপুর গ্রামের দীন ইসলামের স্ত্রী মনিরা খাতুন (৫৫)। লিখিত অভিযোগ ও পারিবারিক সুত্রে জানা যায়, দীন ইসলামের সাথে একই গ্রামের মংলা মিয়ার ছেলে সিরাজ মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন দীন ইসলামের বাড়িতে গিয়ে এবিষয়ে দীন ইসলামের সাথে কথা বলার এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইউপি সদস্য জাকির হোসেন উত্তেজিত হয়ে তার আতœীয় স্বজনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে এসে দীন ইসলামের বসত বাড়িতে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এলোপাতারি হামলা চালিয়ে বাড়িঘর কুপিয়ে ভাঙচুর করাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন দীন ইসলাম। হামলার সময় তাদের বাড়ির লোকজন আত্ম রক্ষার্থে অনত্র পালিয়ে যায়। এসময় বাড়িতে থাকা দীন ইসলামের স্ত্রী মিনারা খাতুন এগিয়ে গেলে তাকে লোহার রড দিয়ে পিঠিয়ে গুরুতর আহত করে। সোমবার বিকেলে দীন ইসলাম বাদী হয়ে ইউপি সদস্য জাকির হোসেনসহ ১১জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার বলেন, আমার প্রতিপক্ষের লোকজন আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে দীন ইসলামের লোকজনকে দিয়ে তাদের নিজেরাই বাড়িঘর ভেঙে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেছেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!