1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ভাইরাল ভিডিও দেখে অসহায় নারীকে সহায়তা দিলেন ওসি হারুন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৮.০৫ পিএম
  • ৪২৪ বার পড়া হয়েছে

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
করোনাভাইরাসে কর্মহীন মা। বাবা পরিবার রেখে চলে গেছেন অন্যত্র। কীভাবে বাঁচবে সেরকমই একটি আঁকুতি ৬ বছরের ছেলে ফরহাদের চোখে-মুখে। এরকম একটি ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন সংবাদকর্মী এন এ নাহিদ। মূহুর্তেই ভাইরাল হয়ে পৌঁছে যায় দেড় লক্ষাধিক মানুষের কাছে। চোখ এড়ায়নি দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদেরও।
সংবাদকর্মী নাহিদের কাছ থেকে খোঁজ নিয়ে খাদ্যসামগ্রী আর অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ রোববার দুপুরে পৌঁছে যান অসহায় শিশু ফরহাদ আহমদের ভাঙ্গা ঘরে। তার মায়ের হাতে তুলে দেন প্রায় ২০ দিনের খাদ্যসামগ্রী। চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ছিলো খাদ্যসামগ্রীর তালিকায়।
জানা যায়, শিশু ফরহাদ আহমদ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা (পিচেরবাড়ি) গ্রামের ছালেহা বেগমের বড় ছেলে। বাবা আবদুল মন্নান। ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস (৩) জন্মদিয়ে অন্যত্র বিয়ে করে সংসার নিয়ে আছেন অন্যগ্রামে। সেই থেকে দুই শিশু সন্তানকে নিয়ে জীবনযুদ্ধ শুরু ছালেহা বেগমের। করোনাভাইরাসে ঘরবন্দি থাকায় রীতিমতো খাদ্যের অভাবে পড়েন বাবার ভিটায় থাকা ছালেহা। পাড়াপড়শির ঘর থেকে খাদ্য চেয়ে এনে চলছিলো তাদের। খবর পেয়ে এমন দৃশ্যের ভিডিও ধারণ করেন সংবাদকর্মী নাহিদ। তারপরই ভাইরাল হয় লেখাপড়া করার স্বপ্ন দেখা শিশু ফরহাদ।
এসময় থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নূরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাঈন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য জামিউল ইসলাম তুরান, আলাল হোসেন, সংবাদকর্মী শাহ নেওয়াজ, সহ থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যপারে সংবাদকর্মী নাহিদ বলেন, ‘যখন শুনলাম যে একটি পরিবার বেশি অসহায় পড়েছেন তাদের সহযোগিতার উদ্দেশে এমন একটি ভিডিও ধারণ করেছি। এভাবে ভিডিওটি ছড়িয়ে পড়বে বুঝতে পারিনি।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, একটি ভিডিও দেখে আমি সংবাদটি পাই। পরে খোঁজ নিয়ে তাদের বাড়িতে এসে দেখেছি। পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করেছি মাত্র। মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। দক্ষিণ সুনামগঞ্জ পুলিশ এ উপজেলার মানুষের পাশে আছে। সবাই ঘরে থাকুন। নিরাপদে থাকুন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!