1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে দুই’শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন প্রেসক্লাব সভাপতি

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৭.৪৯ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
অলহাজ্ব তোতা মিয়া তালুকদার শিক্ষা কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ও ছাতক প্রেসক্লাবের সভাপতি অালহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের অর্থায়নে দুইশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, সাংবাদিকসহ স্থানীয় লোকজনের মধ্যে মাস্ক ও গ্লাভস বিবতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতায় শহরের তাতিকোনা, বৌলা, চরেরবন্দ, মোগলপাড়া ও চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের সৈয়দ অাহমদসহ লকডাউনকৃত ৪টি পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। লকডাউন করা ৪টি পরিবারকে এ পর্যন্ত সরকারী ভাবে কোন ধরণের খাদ্য সামগ্রী প্রদান করা হয়নি বলে ওই পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, লবন, সাবান, কালোজিরা, হুইল পাউডার ও অালু। এছাড়া সাংবাদিকসহ স্থানীয়দের মধ্যে মাস্ক, গ্লাভসও বিতরণ করেন প্রবীন সাংবাদিক গিয়াস উদ্দিন তালুকদার। এসময় এলাকাবাসীকে মহামারী করোনা ভাইরাস থেকে নিজেকে এবং পরিবারের সদস্যদের বাঁচাতে সরকারী অাইন মেনে চলতে তিনি সকলের প্রতি অাহবান জানান।
দুপুরে পৌরশহরের তাতিকোনাস্থ বড়বাড়ি গ্রামে এসব অানুষ্ঠানিক উদ্বোধন করেন, অালহাজ্ব তোতা মিয়া তালুকদার শিক্ষা কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান ও ছাতক প্রেসক্লাব সভাপতি অালহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অানোয়ার হোসেন রনি, দৈনিক ইত্তেফাকের ছাতক উপজেলা প্রতিনিধি অাব্দুল অালীম, প্রেসক্লাবের যুম্ম সাধারণ সম্পাদক অামিনুল ইসলাম হিরন, দৈনিক সবুজ সিলেট পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি বিজয় রায়, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক অাতিকুর রহমান মাহমুদ, প্রচার সম্পাদক মাওলানা জুনাইদ অাহমদ জুনেদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য মোশাহিদ অালী, নাজমুল ইসলাম, হেলাল অাহমদ, অারিফুর রহমান মানিক, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রিয় কমিটির সদস্য জাহাঙ্গীর অালম চৌধুরী, অনলাইন পোর্টালের সাংবাদিক তানভীর অাহমদ জাকির, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, শিক্ষক হাফেজ মো. অালী হোসেন, নজরুল অালম তালুকদার, বাবর হোসেন, কামরুল ইসলাম তালুকদার, হাফেজ ফখরুল অালম তালুকদার, অাজহার অালম তালুকদার, এখলাছুর রহমান তালুকদার, মারুফ অাহমদ তালুকদার, জিয়াউর রহমান তালুকদার, শিহাব উদ্দিন তালুকদার, মেহরাজ অালম তালুকদার, খালেদ অাহমদ, শাহানুর প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!