1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

বিশ্বে ২২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত, মারা গেছেন ৫৬০

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৪.৩৬ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
গোটা বিশ্বে স্বাস্থ্যসেবা কর্মীরা কর্মক্ষেত্রে এবং কমিউনিটি উভয় জায়গাতেই সংক্রমিত হচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা আক্রান্ত হচ্ছেন পরিবারের সদস্যদের মাধ্যমে।

এ পর্যন্ত ৫৬০ স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা গেছেন। করোনাভাইরাসে বিশ্বের ৫২ দেশ ও অঞ্চলে ২২ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

ডব্লিউএইচও জানায়, বুধবার পর্যন্ত তাদের কাছে যে রিপোর্ট এসেছে, সে অনুযায়ী বিশ্বে ২২ হাজার ৭৩ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ রোগে বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও ডব্লিউএইচওতে সরাসরি স্বাস্থ্যকর্মী আক্রান্তের তথ্য জানানোর কোনো পদ্ধতি নেই।

সংস্থাটি জানায়, প্রাথমিক ফলগুলো দেখাচ্ছে- স্বাস্থ্যসেবা কর্মীরা কর্মক্ষেত্রে ও কমিউনিটি উভয় জায়গাতেই সংক্রমিত হচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রমিতরা আক্রান্ত হচ্ছেন পরিবারের সদস্যদের মাধ্যমে।

সামনের সারির স্বাস্থ্যসেবা কর্মীদের রক্ষার জন্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) যেমন- মাস্ক, চশমা, গ্লাভস ও গাউনের সঠিক ব্যবহারের ওপর জোর দিয়েছে ডব্লিউএইচও।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!