1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

জামালগঞ্জে ঢাকার করোনাপ্রবণ এলাকা ফেরত ব্যক্তির মৃত্যু, তড়িগড়ি দাফন

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৯.২৮ এএম
  • ৪৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ সদরে ঢাকার করোনাবহুল এলাক মিরপুর থেকে ফেরার দুই দিনের মাথায় মারা গেছেন এক ব্যক্তি। শনিবার রাত ৮টায় মারা যাবার পর সাথে সাথেই গোপনে স্বজনরা লাশ তড়িগড়ি করে দাফন করেছেন। এ ঘটনাটি জানাজানি হলে এলাকায় আকঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছেন মৃত ব্যক্তির জ্বর ও শ্বাসকষ্ট ছিল।
জানা গেছে গত দুই বছর ধরে দক্ষিণ কামলাবাজ গ্রামের মিয়া হোসেন (৫৫) মিরপুরে থাকতেন। মিরপুর করোনাবহুল এলাকা ঘোষিত হওয়ায় তিনি বাড়ি ফিরে আসেন। দুই দিন আগে সেখান থেকে বাড়ি আসেন তিনি। বাড়িতে আসার দুই দিনের মাথায় শনিবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান তিনি। তবে তার লিভারের রোগও ছিল বলে জানা গেছে। মারা যাবার ঘন্টা দুয়েকের মধ্যেই তার দাফন কাজ গোপনে সম্পন্ন করেন পরিবার। এদিকে এ খবর পেয়ে স্বাস্থ্যবিভাগের লোকজন ঘটনাস্থলে গেলে তাদের জানানো হয় রোগী লিভার আক্রান্ত ছিলেন।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল বলেন, আমরা খবর পাবার পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টদের পাঠালে ওই ব্যক্তির স্বজনরা রোগীর লিভারের রোগের কাগজপত্র দেখান। লিভার রোগে ভোগেই মারা গেছেন তিনি। তবে মিরপুর থেকে একদিন আগে আসছিলেন বলে স্বীকার করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!