1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জয়নগর বাজার উচ্চ বিদ্যালয়ে সূবর্ণ জয়ন্তি উদযাপনে সার্চ কমিটি গঠিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ৫.৩১ পিএম
  • ৫৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের সূবর্ণজয়ন্তী ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্টানের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনাসভার আয়োজন করা হয়। বিদ্যালয়েল প্রাক্তন ছাত্র ও মঈনুল হক কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে ও সোহেল আহমদ এর পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিজিবি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফয়জুল হক, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ, জয়নগর বাজার হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ লিলু মিয়া, প্রাক্তন ছাত্র ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, জেলা জাতীয় পার্টির নেতা আবু তালিব আল-মুরাদ, আখলাকুর রহমান, কাজী সায়েম প্রমুখ।
সভায় ১৫ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়। এ কমিটি স্বল্প সময়ের মধ্যে সূবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য আহবায়ক কমিটির গঠন করে দিবে। সার্চ কমিটির সদস্যবৃন্দ হলেন, মোঃ আব্দুল্লাহ, মোঃ মঈনুল হক, মোঃ আতাউর রহমান, মোঃ লিলু মিয়া, কাজী শামসুল হুদা শোহেল, হেমন্ত কুমার তালুকদার, আবু তালিব আল-মুরাদ, বদিউজ জামান, সাবেক মেম্বার আমিরুল হক, মোশাহিদ হোসেন, মোঃ জসিম উদ্দিন,  মোঃ আশিক নুর, মোঃ আব্দুর রশীদ, আমিরুল ইসলাম ও  রইছুজ্জামান


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!