1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনায় একদিনে ২ হাজার মানুষের মৃত্যু যুক্তরাষ্ট্রে

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৯.১৬ এএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
২৪ ঘন্টায় করোনাভাইরাসে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যা ২৪ ঘণ্টায় এ যাবৎ কালের সর্বোচ্চ। অর্থাৎ সব রেকর্ড ভেঙে গেছে। এর আগে মঙ্গলবারও (০৭ এপ্রিল) এখানে ২৪ ঘণ্টায় মারা যান এক হাজার ৯৭৩ জন মানুষ।
এদিকে, একটু আগেও যে দেশ মৃত্যু সংখ্যায় সবার উপরে ছিল, কিছুক্ষণ পরই তাকে টপকে গেছে যুক্তরাষ্ট্রের রেকর্ড ভাঙা বিপর্যয়।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, দেশটিতে শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। অথচ, কিছুক্ষণ আগেও প্রায় সাড়ে ১৯ হাজার মানুষের মৃত্যুতে সবচেয়ে বিপর্যস্ত দেশ ছিল ইতালি।
বিবিসি বলছে, আমেরিকায় এতদিন শুধু সবচেয়ে বেশি আক্রান্ত ছিল। এখন মৃত্যু সংখ্যায়ও ইতালিকে ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি মৃত্যুও এখানেই। আর এটা হয়েছে শনিবার রেকর্ড ২০ হাজারের বেশি মানুষের মৃত্যুতে।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, শনিবার র‌্যাজের (অঙ্গরাজ্যের) মৃত্যু সংখ্যা ‘সীমা ছাড়িয়ে গেছে’।
তিনি বলেন, এই মৃত্যু ‘সর্বোচ্চ’ নয়। আপনি দেখতে পাচ্ছেন সংখ্যাটি কিছুটা স্থিতিশীল। কিন্তু কিছুক্ষণ পরই তা আবার ভয়াবহ হারে সীমা ছাড়িয়ে যাচ্ছে। এগুলো কেবল অবিশ্বাস্যরকমের ক্ষতি। বেদনা চিত্রিত অবিশ্বাস্য সংখ্যা মৃত্যুর।
জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্যটি যুক্তরাষ্ট্রের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে। গোটা দেশের আনুমানিক পাঁচ লাখ ২০ হাজার আক্রান্তের মধ্যে এখানেরই এক লাখ ৮০ হাজারের বেশি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!