1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

তাহিরপুরে সেচ্ছাসেবকলীগ নেতার উদ্যোগে খাদ্য সহায়তা

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১০.৪১ পিএম
  • ৩৯০ বার পড়া হয়েছে

আবু জাহান তালুকদার, তাহিরপুর::
করোনা ভাইরাসের প্রভাবে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় গৃহবন্দি দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। এতে কর্মহীন হয়ে পড়েছে ভিক্ষুক, দিনমজুর ও খেটে খাওয়া হতদরিদ্র মানুষজন। কর্মহীন হয়ে পড়া ওইসব গরিব পরিবারের লোকজন খাদ্যাভাবে ভুগছে। এ অবস্থায় কর্মহীন গরিব এসব মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন ১নং শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি রঞ্জু সেন। তার নিজেস্ব তহবিল থেকে আজ শনিবার উপজেলার তেলিগাও পূর্ব পাড়া,তেলিগাও পশ্চিম পাড়া এবং বানিয়াগাও গ্রামে ২০০ টি পরিবারকে চাল(৪কেজি),ডাল(৫০০গ্রাম),আলু(১কেজি) লবন (৫০০গ্রাম)এবং করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেন।
খাদ্যসামগ্রী পাওয়া তেলিগাও গ্রামের হতদরিদ্র মানুষগুলা বলেন,করোনাভাইরাসের জন্য আমরা ঘরে আছি। বাইরে যাওয়া নিষেধ। আমরা গরিব মানুষ। দিন আনি দিন খাই। ঘরে খাওন নাই। কল্যাণী আমাদের কিছু চাল, ডাল, আলু ও লবন দিয়েছে।
১নং শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি রঞ্জু সেন বলেন, আর্ত-মানবতার ব্রতকে আমাদের জাগিয়ে তুলতে হবে, দেশে মহামারী ভাইরাস করোনা প্রবেশ করার পর থেকেই সুবিধা বঞ্চিত হাওর পাড়ের অসহায় হতদরিদ্র মানুষ নানা সংকটে ভুগছেন। আমার এই কার্যক্রম একটু হলেও তাদের সহায়তা করবে তাই আমার এগিয়ে আসা।
তিনি আরো বলেন,করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণাসহ কর্মহীন গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!