1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদককে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে বিভিন্ন মহলের নিন্দা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ১২.৫৮ পিএম
  • ৪৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দিরাই ঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছে দিরাই প্রেসক্লাবসহ বিভিন্ন মহল। শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের এক জরুরি বৈঠকের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন ক্লাবের সহ- সভাপতি সামছুল আলম, সোয়েব হাসান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মাহমুদ হেলাল, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, কোষাধ্যক্ষ্য প্রশান্ত সাগর দাস, সদস্য ইমরান হোসাইন, জাকারিয়া হোসেন জুসেফ প্রমুখ।
বক্তারা বলেন গত মঙ্গলবার জারুলিয়া জলমহাল দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দু-গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে তিনজন নিরীহ লোক নিহত হয়। ঘটনার খবর পেয়ে দিরাইয়ে কর্মরত সাংবাদিকরা জিয়াউর রহমান লিটনসহ সবাই সংবাদ সংগ্রহের জন্য থানা পুলিশ থেকে শুরু করে হাসপাতালে ছুটাছুটি করেন। তা পুলিশ বাহিনীসহ এলাকার মানুষ প্রত্যক্ষ করেছেন। কিন্তু ঘটনার দুইদিন পর যুবলীগ নেতা একারার কর্তৃক দায়েরকৃত মামলায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক দিরাইয়ের নির্ভিক সাংবাদিক জিয়াউর রহমান লিটনকে আসামী করায় সকল সাংবাদিকরা হতভম্ব হয়ে যাই। তাকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে। যা অত্যান্ত নেক্কারজনক ও নিন্দনীয়, স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি হিসেবে আমরা মনে করি। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে মামলার এজহার থেকে জিয়াউর রহমান লিটনের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, এমন ঘটনায় সাংবাদিককে জড়ানো ঠিক হয়নি। বিষয়টি অত্যান্ত অপছন্দনীয় ও দুঃখজনক। এছাড়াও এর প্রতিবাদ জানিয়েছেন দিরাই সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ্য মিহির রঞ্জন দাস, বিবিয়ানা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিপেন্দ্র তালুকদার, দিরাই ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক সন্দিপন দাস, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা রুমি, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহজাহান সিরাজ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!