1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা পাঠানোর নির্দেশ

  • আপডেট টাইম :: শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ১.৪৮ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা পাঠনোর নির্দেশনা দিয়েছে সরকার। জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই তালিকা চেয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মাদারীপুরের শিবচরে অনুপস্থিত বিভিন্ন দফতর ও সংস্থার ১১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন শনিবার বলেন, আমাদের কাছে তথ্য আসছে, কোথাও কোথাও মাঠ পর্যায়ের কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন। আমরা তাদের তালিকা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানোর জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের বলেছি।
তিনি বলেন, কোথাও কোনো অফিসারকে ত্রাণ বিতরণের ক্ষেত্রে ট্যাগ অফিসার করা হলো, কিন্তু তিনি অনুপস্থিত তিনি হয়তো বাড়ি চলে গেছেন, তার সার্ভিসটা আমরা পাচ্ছি না। সেজন্য কোনো কোনো স্থানে মেম্বাররা দুর্নীতি করছে, কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তারাও দুর্নীতি করছে।
সচিব বলেন, ‘অনুপস্থিতি কর্মকর্তা-কর্মচারীদের তালিকা পেলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। তবে এই তালিকা পাঠানোর জন্য কোনো সময় বেঁধে দেইনি আমরা।’
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) মো. আব্দুল গাফফার খান বলেন, ছুটির মধ্যে যারা মাঠে অনুপস্থিত সেই সব কর্মকর্তাদের তালিকা পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি দিয়েছে। আমরা তাদের তালিকা পাঠানোর জন্য বলেছি।
গত বৃহস্পতিবার ছুটির মধ্যে নির্দেশ অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত থাকায় মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন দফতরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কর্মকর্তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের সচিবের কাছে ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়। এর আগে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই কর্মকর্তাদের অনুপস্থিতির কথা জানিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সুপারিশ করে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথমে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরে তিন দফায় ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
এর আগে ২৪ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঘোষিত ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!