1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

সিলেটে করোনা পরীক্ষার সবগুলো রিপোর্ট এবারও নেগেটিভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০, ৬.৪৫ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::
সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে (পরীক্ষাগার) তৃতীয় দিনের ৪৮টি করোনাভাইরাস পরীক্ষার রিপোর্টেই সবগুলো পরীক্ষা নেগেটিভ এসেছে। এ নিয়ে টানা তিনটি পরীক্ষার রিপোর্টই নেগেটিভ আসায় প্রশ্ন দেখা দিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সিলেট ওসমানী মেডিকেলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।
এর আগে ৭ এপ্রিল (মঙ্গলবার) সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত করোনা ভাইরাস পরীক্ষার বিশেষায়িত পলিমার্স চেইন রিঅ্যাকশান (পিসিআর) ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়। প্রথম দিন ৯৬টি নমুনা পরীক্ষা করা হলে সবকটি পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে বৃহস্পতিবার দ্বিতীয় দিনও ২৪ জনের করোনা সনাক্ত পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।
এদিকে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের আশপাশে থাকা ১৬ জনের কারো শরীরে করোনা ধরা পড়েনি। তাদের সবার করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে গত রোববার সিলেটে প্রথম এক চিকিৎসকের শরীরে কোভিড-১৯ ধরা পড়ার পর মানুষের মাঝে এক অজানা ভীতি দেখা দেয়।
এ অবস্থায় আক্রান্ত ওই চিকিৎসক ১৬ জনের একটি তালিকা দেন করোনা পরীক্ষা করার জন্য। এর মধ্যে তার পরিবারের সদস্য, গাড়ী চালক, চেম্বারে কাজে নিয়োজিত লোক ও একটি হাসপাতালে কর্মরতসহ মোট ১৬ জনকে গত বুধবার (০৮ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় তাদের কারো শরীরে করোনাভাইরাস ধরা পড়েনি।
এর আগে গত ৩০ মার্চ সকালে করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তে বিশেষায়িত ল্যাব স্থাপনের জন্য মেশিন ও কিট সিলেটের ওসমানী হাসপাতালে আসে। প্রথমদিকে পাচঁশত কিট দেয়া হয়েছে। পর্যায়ক্রামে আরো কিট আসবে বলে জানানো হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!