1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ধান কাটা শ্রমিকদের চলাচলে বাধা না দেওয়ার অনুরোধ মন্ত্রণালয়ের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৫.৪৪ পিএম
  • ১৪১৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
দেশের হাওর এলাকার ৭ জেলায় বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এ সময় উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা হাওর এলাকায় ধান কাটার জন্য যেতে শুরু করবেন। ধান কাটার শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে হাওর এলাকায় আগমণ ও চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

এদিকে, হাওর এলাকায় ধান কাটা ও চলাচলকালে করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি হ্রাসে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিজের, কৃষকের ও শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে বসতবাড়ির আঙিনাসহ পতিত জমিতে শাকসবজি, ফলমূল ও অন্যান্য ফসল চাষ বাড়াতে পরামর্শ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জরুরি পণ্য বিবেচনায় সার, বালাইনাশক, বীজ, সেচযন্ত্রসহ সব কৃষিযন্ত্র ও খুচরা যন্ত্রাংশ, কৃষিকাজে ব্যবহৃত জ্বালানি ডিজেল দেশের সর্বত্র পরিবহন ও ক্রয়-বিক্রয় অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়ে হাওর এলাকায় ধান কাটাসহ সারাদেশে কৃষি উৎপাদন ও বিপণন অব্যাহত রাখতে বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় কৃষি সম্প্রসারণ অধিদফতরকে মাঠ পর্যায়ে এসব নির্দেশনা বাস্তবায়ন ও অনুসরণ করতে বলেছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, সারাদেশে এবছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা হলো ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার টন। এ লক্ষ্যমাত্রার প্রায় ২০ ভাগের যোগান দেয় হাওরাঞ্চলের বোরো ধান।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসেব মতে এবার হাওরের সাত জেলায় (কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়) বোরো আবাদ হয়েছে ৯ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে এবং শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার হেক্টর জমিতে। হাওরাঞ্চলে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার টন। সূত্র : সারাবাংলা.নেট


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!