1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনাভাইরাস: দেশে নতুন আক্রান্ত ১১২, মৃত্যু ১

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৩.১০ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। এছাড়া একদিনেই নতুন ১১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৩৩০ জনের।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ঢাকায় পরীক্ষা করা হয়েছে ৬১৮টি।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় নতুন ২ লাখ ২২ হাজার ২৮৪টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট প্রাপ্ত পিপিই ৯ লাখ ১৩ হাজার ৫৭৬টি। এরমধ্যে প্রায় ৪ লাখ ৯৫ হাজারটি বিতরণ করা হয়েছে। বাকিগুলো মজুদ রয়েছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয় ১৮ মার্চ।

তিনি জানান, করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এক পলকে দেশে করোনাভাইরাসের চিত্র:

মোট আক্রান্ত: ৩৩০ জন।
সুস্থ হয়েছেন: ৩৩ জন।
মারা গেছেন: ২১ জন।
মোট কোয়ারেন্টিনে: ৬৮ হাজার ৩৩৪ জন।
কোয়ারেন্টিন সম্পন্ন: ৫৮ হাজার ১৬৭ জন।
আইসোলেশন: ৪৭৩ জন।
আইসোলেশন সম্পন্ন: ৩৩৬ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে এ পর্যন্ত ১৫ লাখ ২১ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৩ লাখ ৩১ হাজার ১৩২ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ হারিয়েছেন ৮৮ হাজার ৫৬৩ জন।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

ইতালি: ১৭ হাজার ৬৬৯ জন।
যুক্তরাষ্ট্র: ১৪ হাজার ৭৯৭ জন।
স্পেন: ১৪ হাজার ৯৭২ জন।
ফ্রান্স: ১০ হাজার ৮৬৯ জন।
যুক্তরাজ্য: ৭ হাজার ৯৭ জন।
ইরান: ৩ হাজার ৯৯৩ জন।
চীন: ৩ হাজার ৩৩৫ জন।
জার্মানি: ২ হাজার ৩৪৯ জন।
নেদারল্যান্ড: ২ হাজার ২৪৮ জন।
বেলজিয়াম: ২ হাজার ২৪০ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!