1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনাকালে মাঠে: সাড়ে ৪ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ব্যারিস্টার ইমন

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৬.৫৮ পিএম
  • ৬৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শীর্ষ অন্যান্য অনেক রাজনীতিবিদ যখন করোনার দুঃসহ সময়ে নীরব তখন মাঠে সচেতনতামূলক কার্যক্রম ও অসহায় মানুষদের সগযোগিতা করে প্রশংসিত হচ্ছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। গত ৭ এপ্রিল সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মাঠে থেকে জনগণের মধ্যে সচেতনতা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন বলে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে অবগত করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এ বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে আজ ৮ এপ্রিল বুধবার সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর, আফতাবনগর, সুলতানপুর, পূর্ব সুলতানপুর, শান্তিবাগ, হাসনবাহারসহ বিভিন্ন এলাকায় ৫৮০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন ব্যারিস্টার ইমন। তিনি বাড়ি বাড়ি এসব খাদ্য সহায়তা পাঠিয়ে দিয়েছেন।
এছাড়াও এর আগে বিশ্বম্ভরপুর, কোরবাননগর, কাঠইর, সোনাপুর বেদেপল্লী, হালুয়ারঘাট, বুড়িস্থল, বিটগঞ্জ, আলমপুরসহ বিভিন্ন গ্রামে প্রায় আরো ৪ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। করোনাকালে অবরুদ্ধ অসহায় মানুষকে আরো সহায়তার জন্য তিনি প্রস্তুত আছেন বলে জানা গেছে। তিনি এই দুঃসময়ে মানুষকে জরুরি স্বাস্থ্যসেবা দিতেও প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
হালুয়ারগাও গ্রামের দিনমজুর আয়মনা বিবি বলেন, চার-৫ দিন আগে আক্তা রাইতে দেখি আমার ভাঙ্গা দুয়ারে কেলায় টুকা দের। বারইয়া দেখি ইমন সাব। তাইনের আতো একটা প্যাকেট। তাইন আমার আতো প্যাকেটটা দিয়া ভালাবুরা জিগাইছন। তাইন খইছন এই বিপদো আল্লার উপর ভরসা রাইখতাম। আর খইছইন শেখ হাসিনা মাইনসের লাগি এই বিপদের সময় সবতা খরবা। আমি তাইনের সায্য ফাইয়া খুশি।
ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, গত একমাস ধরে করোনার এই দুঃসহ সময়ে ঘুরে ঘুরে মানুষের কষ্ট দেখছি। এই সময়ে মানুষদের মধ্যে সচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নিজে এবং কর্মীদের মাধ্যমে খাদ্য সহায়তা বিতরণ করেছি। একজন তরুণ রাজনীতিবিদ হিসেব্ েএখনই মানুষের পাশে থাকা ও মানুষের সেবা করার উত্তম সময় বলে আমি মনে করি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!