1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রোড পারমিট নিয়ে বাস-লেগুনা মালিক-শ্রমিকদের দ্বন্ধে পাগলাবাজারে এক ঘন্টা সড়ক অবরোধ

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭, ৫.১৫ পিএম
  • ৬২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জে বাস ও লেগুনা শ্রমিকদের আভ্যন্তরিণ দ্বন্ধে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের পাগলাবাজার এলাকা বুধবার প্রায় এক ঘন্টা যোগাযোগ বন্ধ ছিল। এসময় চরম ভোগান্তি পোহান যাত্রীরা। গাড়ি চলাচলের পারমিট নিয়ে এ দ্বন্ধের জেরে সড়ক বন্ধ ছিল বলে জানা গেছে। তবে খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, জেলা সদরের লেগুনা স্ট্যান্ড থেকে পাগলা বাজার, পাগলা থেকে ছয়হারা, পাগলা-জাউয়া বাজার পর্যন্ত যান চলাচলের জন্য বহুদিন ধরে দাবি জানিয়ে আসছে লেগুনা শ্রমিক-মালিকবৃন্দ। কিন্তু রোড পারমিটের নিয়ম না থাকায় বাস মালিক সমিতি লেগুনা শ্রমিকদের সরকারের বিধি অনুযায়ী ১৪ কি. মি. ভিতরে চলাচলের আহ্বান জানায়। এ নিয়ে উভয় পক্ষ নিজেদের দাবি বাস্তবায়ন করতে সদলবলে দুপুরে বুধবার সড়কে অবস্থান নেয়। প্রথমে লেগুনা শ্রমিকরা এবং পরে নিজেদের দাবির লক্ষ্যে বাস মালিক সমিতির লোকজনও সড়কে অবরোধে নামে।
সুনামগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ স¤পাদক জুয়েল মিয়া বলেন, আমরা সরকারি নিয়ম পালন করে লেগুনা গাড়ির সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছি। আমরা চাই সিলেট-সুনামগঞ্জ, সুনামগঞ্জ-দিরাই, ছাতক ও জগন্নাথপুর রাস্তায় সরকারি বিধি মোতাবেক লেগুনাগাড়ি গুলো রোড পারমিটের ১৪ কি. কি. এলাকার মধ্যে চলাচল করুক। কিন্তু তারা সেই আইন মানছেনা।
লেগুনা শ্রমিক-মালিক মোস্তাক উদ্দিন বলেন, আমরা জাউয়া-পাগলা, সুনামগঞ্জ-ছয়হাড়া লেগুনা চালিয়ে আসছি দীর্ঘদিন ধরে। কাছের যাত্রীদের বাসে না উঠানোয় আমরা তাদের নিয়ে আভ্যন্তরিণ সড়কে যাতায়াত করি। কিন্তু বাস মালিক সমিতির লোকজন আইনের দোহাই দিয়ে আমাদের বাধা দেয়, চালকদের মারধর করে। এ কারণে আমরা আজ অবরোধ করেছিলাম।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই মাজহার বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!