1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

দ্বিতীয় দফা সুনামগঞ্জে চিকিৎসক ও নার্সদের সুরক্ষা সামগ্রী দিলেন পরিকল্পনামন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ১২.৩২ পিএম
  • ৪৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান দ্বিতীয়বারের মতো করোনা ভাইরাস সংক্রমণ রোধে জেলা সদর হাসপাতালসহ ১১ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। বুধবার জেলার সব উপজেলার হাসপাতালের জন্য ৭৫ টি করোনা পরীক্ষাকরণ কীট, ১১০ টি পিপিই, ৩ হাজার সার্জিকেল মাস্ক, ৩৫ টি সার্জিকেল চশমা ও ৬ টি ডিজিটাল থার্মোমিটার প্রদান করেন তিনি। এর আগে জেলা সদর হাসপাতাল, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সুরক্ষা সামগ্রী দিয়েছেন তিনি।
সকাল সাড়ে ১০ টায় মন্ত্রীর পক্ষ থেকে ব্যক্তিগত সহকারি হাসনাত হোসাইন এই সুরক্ষা সামগ্রী সিভিল সার্জন ডা. শামছুদ্দিনের হাতে তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. বিশ্বজিৎ গোলদার, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ প্রেসক্লাব সহ সভাপতি শামস শামীম প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!