1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ঈদ পর্যন্ত বাড়তে পারে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৭.৩৭ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছেই। এমন পরিস্থিতিতে ঈদের ছুটি পর্যন্ত বন্ধ হতে পারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আজ মঙ্গলবার শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন এমনটাই জানিয়েছেন।

শিক্ষাসচিব বলেন, ‘শিক্ষার্থী-শিক্ষকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সরকারের সাধারণ ছুটির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। এর আগেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন এ বিষয়ে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির ব্যাপারে আমরা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তবে বর্তমানে করোনার যে পরিস্থিতি তাতে ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম। আমরা শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেব।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২৫ এপ্রিল (চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু ২৫ এপ্রিল) থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হবে। আর এই ১০ দিনের মধ্যেও ইস্টার সানডে ও সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আগামী ঈদ পর্যন্তই দীর্ঘ হচ্ছে।

দীর্ঘ ছুটির সময় শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের ক্লাস অব্যাহত থাকবে। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ভিডিও ক্লাস কিশোর বাতায়নে এবং ‘আমার ঘরে আমার স্কুল’ নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের শ্রেণি কার্যক্রম আয়ত্ত করবে। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টিভিতে ভিডিও শ্রেণি কার্যক্রম আজ থেকে প্রচার শুরু হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!