1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

নতুন ৫ মৃত্যু নিয়ে যেসব তথ্য জানাল আইইডিসিআর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০, ৩.৪৭ পিএম
  • ৩০৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এই রোগে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।’

মৃতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী আছেন বলেও ব্রিফিংয়ে জানান সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘পাঁচজনের মধ্যে দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে, একজনের বয়স ৪১ থেকে ৫০ জনের মধ্যে এবং ষাটোর্ধ দুজন। তাদের দুজন ঢাকার এবং বাকি তিনজন ঢাকার বাইরে বিভিন্ন জেলার।’

জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।

আক্রান্তদের বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ‘নতুন শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২৮ জন এবং মহিলা ১৩ জন। এদের মধ্যে ২০ জনই হচ্ছেন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এ ছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ১৫ জন, কুমিল্লায় একজন, কেরাণীগঞ্জে একজন এবং চট্টগ্রামে একজন শনাক্ত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বয়স বিভাজনের দিকে তাকালে দেখতে পাই, ১০ বছরের নিচে একজন। ১১ থেকে ২০ বছরের নিচে ৪ জন। ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১০ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৫ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৯ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ৫ জন।’

‘গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কারও মধ্যে আমরা নেগেটিভ পাইনি’ জানিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ‘তার মানে সংক্রমণ নেই এ রকম সংখ্যা শূন্য। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জনই।’

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। এরপর দিন দিন সংক্রমণ বেড়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ক্রমান্বয়ে ১১ এপ্রিলের পর ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!