1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

করোনাকালে গর্ভবতী নারীদের টেলিচিকিৎসা দিতে চান প্রোফেসর সালমা চৌধুরী

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৮.১৯ পিএম
  • ৪৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
করোনাভাইরাস সংক্রমনের এই সময়ে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা সংকুচিত হয়েছে। এই অবস্থায় সাধারণ রোগীরা পড়েছেন বিপাকে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধসহ জঠিল রোগীরা বিপাকে পড়েছেন বেশি। এই সময়ে সবচেয়ে সমস্যায় আছেন গর্ভবতী নারীরা। তারা অনেক্ এখন জরুরি চিকিৎসা নিতে পারছেন না। করোনাকালের এই ভয়াবহ অবস্থায় গর্ভবতী নারীদেরকে টেলিফোনে সেবা দিতে চান গাইনী বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার সালমা চৌধুরী দীনা। মানবিক গুণাবলী সম্পন্ন এই বিশেষজ্ঞ ডাক্তার দুঃসময়ে নারীদের সেবা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন।
সালমা চৌধুরী ২০১৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রফেসর হিসেবে (গাইনী) অবসরে গেছেন। বিভিন্ন সময়ে তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, শেরই বাংলা মেডিকেল কলেজ, ডিজিএইচএস মহাখালি, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, পুলিশ সেন্ট্রাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে গাইনী বিশেষজ্ঞ ও এসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন করোনাকালে এই দুঃসময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্ভবতী নারীদের টেলিপ্যাথিক চিকিৎসা দিতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ম্যাসেঞ্জারে সকাল ৮-১০টা পর্যন্ত দেশের যে কোন প্রান্তের নারীদের এই সেবা দিতে চান। প্রতিদনি সকাল ৮টা থেকে ১০ পর্যন্ত প্রফেসর সালমা চৌধুরীকে ম্যাসেঞ্জারে ফোন দিতে পারবেন এই নামের আইডিতে Salma Choudhury (Dina)। ইমেইল ঠিকানা: ‍(salmachowdhury2411@gmail.com
সালমা চৌধুরী বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা সংকুচিত হয়ে গেছে। এই অবস্থায় গর্ভবতী নারীরা পড়েছেন বিপাকে। অথচ তাদের জরুরি সেবা প্রয়োজন। আমি এই মুহুর্তে গর্ভবর্তী নারীদের টেলিচিকিৎসা দিতে চাই। আমাদের সকল ডাক্তারদেরই এখন এভাবে মানুষকে সহযোগিতা করা উচিত। আমি প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘন্টা নারীদের জরুরি পরামর্শ দিব। এমনকি কোন ডাক্তারদের সংগটন চাইলেও তাদেরকে এই কাজে সহযোগিতা করব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!