1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম

ছাতকে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কারসহ দু’লাখ টাকার মালামাল লুট

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৪.২২ পিএম
  • ২৬২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
সুনামগঞ্জের ছাতকে দিনে-দুপুরে তালাবদ্ধ ঘরে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার বেলা সাড়ে ৩টায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মৃত আবদুল হকের বাড়িতে। সংঘবদ্ধ চোরেরা দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে স্বর্ণালĽার-রুপা, নগদ টাকা, ১টি বাইসাইকেল, মূল্যবান কাপড় ছোপড়, দলীলপত্রসহ প্রায় দুই লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। খবর পেয়ে ওইদিন সন্ধ্যায় জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতেই ৮জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত আবদুল হকের স্ত্রী মনতেহা বেগম মুনিś।
জানা যায়, বসতঘর তালাবদ্ধ করে ৩ এপ্রিল ছেলে-মেয়েদের নিয়ে উপজেলার ˆছলা আফজলাবাদ ইউনিয়নের শেখপুর গ্রামে পিত্রালয়ে বেড়াতে যান মনতেহা বেগম মুনিś। তিনি স্থানীয় এনজিও সংস্থা ব্রাকের ইউনিয়ন স্বাস্থ্যকর্মী হিসেবে দীর্ঘ ১৫ বছর ধরে কর্মরত আসছেন। ঘর তালাবদ্ধ থাকার সুযোগে এবং মামলা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে রোববার বেলা সাড়ে ৩টার দিকে তালাবদ্ধ বসতঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দুই ভরি ওজনের স্বর্ণালĽার, ৩ভরি ওজনের রোপার নুদুর, নগদ ২০হাজার টাকা, একটি বাইসাইকেল, দলীলপত্র, মুল্যবান কাপড়-ছোপড়, তিনটি মোবাইল সীম ও অন্যান্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। এসময় চোরেরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ক্ষতি সাধন করে। খবর পেয়ে সন্ধ্যায় স্থানীয় জাহিদপুর ফাঁড়ির পুলিশের এসআই বিল্লালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতেই মনতেহা বেগম মুনিś বাদি হয়ে ছাতক থানায় মুক্তারপুর গ্রামের লিয়াকত আলী ও তার স্ত্রী মজমা বেগম, কালারাজা, আবদুল হাই, হিরামতি, দিলারা বেগম, আনোয়ার মিয়া, ইয়ান আলীর নাম উল্লেখ করে লিখিত একটি অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন ধরে অভিযুক ও তাদের লোকজন বাদিসহ তার সন্তানদের উপর অন্যায় ভাবে অত্যাচার-নির্যাতনসহ একের পর এক আক্রমন করে আসছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। লিয়াকত আলী ও কালারাজার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিনś মামলা বিজ্ঞ আদালতে বিচারাধিন আছে বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!