1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জনতা-জনপ্রতিনিধিদের ভালোবাসায় সিক্ত নূরুল হুদা মুকুট

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭, ২.৪৮ পিএম
  • ৬১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান নূরুল হুদা মুকুট পৌর মেয়র আয়ূব বখত জগলুল কর্তৃক অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনায় জনতা ও জনপ্রতিনিধিদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সরকারি জুবিলী স্কুল মাঠে হাজারো জনপ্রতিনিধি তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নাগরিক সংবর্ধনারে জবাবে নূরুল হুদা মুকুট সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার করেন। তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে একজন কর্মী হিসেবে নিরলস কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজিজুস সামাদ ডন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জগন্নাথপুর পৌরসভার মেয়র হাজী আব্দুল মনাফ, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাচিত সদস্য আবুল হোসেন খান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী প্রমুখ।
সংবর্ধনার জবাবে নূরুল হুদা মুকুট স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আমতৃ্যু আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আপনারা যেভাবে আমার দুঃসময়ে পাশে থেকে সহযোগিতা করেছেন আশা করি এখন থেকে দুর্দিনে-সুদিনে আমার পাশে থাকবেন।
এদিকে নূরুল হুদা মুকুটের সংবর্ধনাসভায় বিভিন্ন এলাকা থেকে স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা জনতাকে নিয়ে অংশ নেন। তারা নূরুল হুদা মুকুটের নামে স্লোগান দিয়ে সংবর্ধনাসভায় অংশ নেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!