1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭, ১০.১২ এএম
  • ৫৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষের সেশন ফি ও ফরম ফিলাপে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন কলেজ সংসদ। রবিবার দুপুরে ক্লাস চলাকালীন সময়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্যায্য ফিস নেওয়ার সিদ্ধান্ত থেকে কলেজ কর্তৃপক্ষকে সড়ে আসার আহ্বান জানিয়েছেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সরকারি কলেজে ডিগ্রি ৩য় বর্ষের সেশন ফি ও ফরম পূরণ বাবত কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা নিচ্ছে। অন্যান্য কলেজে তিন হাজার ১শ টাকা নেওয়া হলেও এই কলেজে নেওয়া হচ্ছে ৪হাজার ১শ টাকা। এতে এই পশ্চাদপদ এলাকার সাধারণ পরিবারের শিক্ষার্থীদের অনেকেই অতিরিক্ত টাকা দিতে পারছেনা। বক্তারা কলেজ কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত থেকে সড়ে না আসলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তারেক চৌধুরী, কলেজ সংসদের সভাপতি দ্বিপাল ভট্টাচার্য্য, ছাত্র নেতা পুলক তালুকদার প্রমুখ।
এ বিষয়ে সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সাত্তারের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!