1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

মৃতদের দুজনেই ষাটোর্ধ্ব

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ১.২১ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ষাটোর্ধ্ব বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তাদের মধ্যে একজনের ৯০ বছর ও আরেকজনের বয়স ৬৮ বছর।
আজ শনিবার দুপুর ১২টায় করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, ‘আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি, গত ২৪ ঘণ্টায় আরও দুজন মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে একজন। আরেকজন যিনি আগেই শনাক্ত হয়েছিলেন। এই দুজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স একজনের ৯০ বছর, আরেকজনের বয়স ৬৮ বছর।’
সেব্রিনা ফ্লোরা বলেন, ‘মৃতদের একজন ঢাকার বাইরে, আরেকজন ঢাকায়। তাদের দুজনের ক্ষেত্রেই বয়স ষাটোর্ধ্ব, আগেই বলেছিলাম বয়স কিছুটা ঝুঁকি বাড়ায়। পাশাপাশি উনাদের অন্যান্য অসুখ ছিল।’
‘একজনের হৃদরোগ ছিল, আরেকজনের স্ট্রোকের ইতিহাস ছিল’ যোগ করেন প্রতিষ্ঠানটির পরিচালক।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আরও ৯ জন সংক্রমিত হয়েছেন বলেও জানান সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘আক্রান্তদের মধ্যে আটজনের নমুনা আইইডিসিআরে পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে। একজনের নমুনা ঢাকার বাইরে পরীক্ষা করা হয়েছে।’
এ ছাড়া আরও চারজন করোনা রোগী সুস্থ হয়েছেন। এই নিয়ে মোট ৩০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলেও ব্রিফিংয়ে জানান প্রতিষ্ঠানটির পরিচালক।
গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আটজন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!