1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

যুক্তরাজ্যে মৃতের হার ইতালির চেয়ে বেশি, লন্ডন যেন নতুন উহান

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ১০.৩১ এএম
  • ২৭০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
এরই মধ্যে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে তিন হাজার ছয়শ পাঁচজন। যা চীনের মৃতের সংখ্যার চেয়ে দু’শ ৭৯ জন বেশি। বিশেষজ্ঞরা আগে থেকেই বলে আসছেন ইতালির মতো পরিণতি হতে পারে যুক্তরাজ্যের।
গতকাল শুক্রবার ৬৮৪ জন মারা যাওয়ার ঘটনায় সেই আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। লন্ডনে বর্তমানে প্রতিদিন মারা যাওয়ার সংখ্যা চীনের উহান শহরের চেয়েও বেশি।
সেখানে নতুন করে একশ জন মারা যাওয়ার কথা জানা গেছে। ব্রিটেনে গতকাল ছিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনার সর্বোচ্চ রেকর্ডের দিন। জানা গেছে, মৃতদের মধ্যে দু’জন নার্সও রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইতালি এবং স্পেনে যে হারে মানুষ মারা যাচ্ছে, এরপর যুক্তরাজ্যে মৃতের সংখ্যা সেই অনুপাতে হওয়ার শঙ্কা রয়েছে। এমনকি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা অন্যসব দেশকে ছাড়িয়ে যাবে।
স্পেনে বর্তমানে ১১ হাজার একশ ৯৮ জন মারা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মারা গেছে সাত হাজার তিনশ ৯২ জন এবং ইতালিতে সেই সংখ্যা ১৪ হাজার ছয়শ ৮১ জন।
লন্ডনে বর্তমানে এক হাজার ছাড়িয়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। সেই সংখ্যা লাফিয়ে বাড়ছে। সেই শহরের পরিস্থিতি অনেকটাই উহানের সঙ্গে মিলে গেছে।
তবে বিশেষজ্ঞরা এও বলছেন, করোনার ব্যাপারে মানুষজনকে সচেতন করতে হবে। তাদের নিরাপদে রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কোনোভাবেই তাদের আতঙ্কিত করা যাবে না।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!