1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জগন্নাথপুরে লোকসমাগমে বিয়ের আয়োজন. কনের বাবাকে অর্থদণ্ড

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৭.৫৬ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে গণজমায়েতের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান চলছিল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে।

গতকাল শুক্রবার বিকেলে এমন সংবাদের পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো: ইয়াসির আরাফাত হানা দেন ওই বাড়িতে। ঘটনার সত্যতা পাওয়ায় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সুত্র জানায়,সৈয়দপুর গ্রামের সৈয়দ ফজলুর রহমানের মেয়ের সঙ্গে এক লন্ডনপ্রবাসী ছেলের বিবাহ দিন ধার্য্য করা হয় আজ শুক্রবার। জনসমাগমের মাধ্যম বাড়ীতে চলছিল বিয়ের অনুষ্ঠান। এই খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ জন লোকজনের সমাগম দেখতে পান।
সরকারি নির্দেশনা অমান্য করে লোক সমাগম করায় ভ্রাম্যমান আদালতে পরিচালনার মাধ্যমে কনের বাবা কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত জানান, সরকারী নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক অবহেলাজনিত কার্য্য দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভের সম্ভাবনা রয়েছে এমন অপরাধ প্রমাণিত পাওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করে এমন কাজ করবেন না মর্মে তিনি মুচলেকা/অঙ্গীকারনামা প্রদান করেন। অভিযানকালে জগন্নাথপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!