1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

‘অসহায়ের পাশে আমরা’, খাদ্যসামগ্রী পেল ২৪ পরিবার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৯.৪৬ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র উদ্যোগে আজ বহস্পতিবার সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকার শ্রমজীবী ২ ৪টি পরিবারকে খাদ্য সহায়তা হয়েছে। এ নিয়ে চারদিনে দিনে ১৯১টি পরিবারকে সহায়তা দেওয়া হলো। আগামিকাল শুক্রবারও একইভাবে সহায়তা দেওয়া হবে।
আজও প্রতিটি পরিবার পেয়েছে ৬ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ২ টি সাবান। সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের দেওয়া অর্থে এই সহায়তা প্রদান কর্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সবাই স্বেচ্ছাসেবী।
সহায়তা বিতরণ প্রক্রিয়া: যে এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে প্রথমে ওই এলাকার একাধিক দোকানির মুঠোফোন ও বিকাশ নম্বর নেওয়া হয়। তারপর যাদের সহায়তা দেওয়া হয় তাদের একেবারে কাছাকাছি দোকানে সংগঠনের একজন স্বেচ্ছাসেবক উপস্থিত থেকে তালিকা অনুযায়ী এসব পণ্য ক্রয় করেন। এরপর দোকান থেকে সহায়তা গ্রহণকারী ব্যক্তিগণ নিজেরাই জিনিসপত্র সংগ্রহ করেন। পরে দোকানিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়। সহায়তা বিতরণের সময় সহায়তা গ্রহণকারীদের কোনো ছবি তোলা হয় না।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন। অর্থ সহায়তা দিতে পারেন। তারা পুরো জেলায় এই কাযর্ক্রম ছড়িয়ে দিতে চান।
প্রয়োজনে যোগাযোগ:
০১৭১৫-২৯৪৯৪৪ (অ্যাড. আইনুল ইসলাম বাবলু), ০১৭১৬-২৯৫৮৫০ (অ্যাড. সালেহ আহমদ), ০১৭১৮-৩৪৫৯৭৫ (সাংবাদিক পঙ্কজ কান্তি দে), ০১৭১৫-৪০৯৫৫২ ( সাংবাদিক খলিল রহমান)। বিকাশ: ০১৭১৫-২৯৪৯৪৪ (অ্যাড. আইনুল ইসলাম বাবলু)।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!