1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জে ১৪৭০ দুস্থ পরিবারকে ব্র্যাকের নগদ সহায়তা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৫.২৫ পিএম
  • ৬৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনাকালে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ২ এপ্রিল বৃহষ্পতিবার সকালে ব্র্যাক-আইডিপি কর্মসূচি এবং সুনামগঞ্জ সদর উপজেলায় ব্র্যাক-ইউপিজি কর্মসূচির মাধ্যমে মোট ১৪৭০টি পরিবারের মধ্যে (আইডিপি ১৩০০টি এবং ইউপিজি-১৭০টি পরিবার ) ১৫০০/=(এক হাজার পাঁচশত) টাকা করে ক্যাশ সার্পোট বিতরণ করা হয়েছে। দিরাই উপজেলায় ব্র্যাক-আইডিপি কর্মসূচির মাধ্যমে দুস্থ পরিবারের মধ্যে ক্যাশ সার্পোট বিতরণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক-সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফি উল্লাহ সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জসহ মিডিয়া ব্যক্তিত্ব।
অন্যদিকে সুনামগঞ্জ সদর উপজেলায় বাহাদুরপুর গ্রামে ব্র্যাক-ইউপিজি কর্মসুচির মাধ্যমে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (সদর) ইয়াসমিন নাহার রুমা। উল্লিখিত প্রোগ্রামগুলোতে ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন এ কে আজাদ ব্র্র্যাক জেলা সমন্বয়ক, উপজেলা উন্নয়ন সমন্বয়ক পারুল আক্তার, আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) মোঃ আতাউর রহমান ও সুব্রত কুমার পাল,মানবসম্পদ কর্মকর্তা বায়েজিদ কবীর চৌধুরী সহ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!