1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আজ থেকে কঠোর অবস্থানে সেনাবাহিনী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ১১.০৮ এএম
  • ৩০১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেখানে যাচ্ছেন, সেখানে তৎক্ষণাৎ ভিড় কমে যাচ্ছে ঠিকই, তবে তারা চলে যাওয়ার পর আবার জনসমাগম বাড়ছে।
এরই মধ্যে সাধারণ ছুটির মেয়াদ ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় লম্বা এই সময় মানুষকে ঘরে রাখতে শক্ত অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী।
গতকাল বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী দেশের সব স্থানে সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকারের দেয়া নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অকারণে মানুষের বাইরে বেরোনো বন্ধে গতকাল সকাল থেকে সড়কে সড়কে টহল বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে বেড়েছে সেনাবাহিনীর টহলও।
গতকাল বিকেল ৩টার দিকে দেখা যায়, বিজয় সরণির মোড় ও জাহাঙ্গীর গেটের মোড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তায় নামা মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছেন। তবে ঘুরেফিরে সবাই বাইরে বেরোনোর কারণ হিসেবে বাজার করা, ওষুধ কেনা, হাসপাতাল বা ব্যাংকে যাওয়ার কথাই বলছেন। রাইড শেয়ারিংয়ে যাত্রী পরিবহনও করতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!