1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ত্রাণ বন্টনে অনিয়ম-দুর্নীতি হলে ছাড় নয়: ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৪.২৮ পিএম
  • ৩১২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ত্রাণ বন্টনে অনিয়ম-দুর্নীতি হলে ছাড় নয়। আমি কাউকে ছাড় দিব না।

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে মঙ্গলবার সকালে ৬৪টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় এই ভিডিও কনফারেন্স শুরু হয়।

শেখ হাসিনা আরও বলেন, করোনা পরিস্থিতিতে সামনে আরেকটি ধাক্কা লাগবে। তা হলো বিশ্ব মন্দা। আমাদের এখন থেকেই পরিকল্পনা করতে হবে। সংকট আছে, আমাদের মানুষও আছে। আমাদের খাদ্য উৎপাদন যেন অব্যাহত থাকে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তায় আমাদের ছুটি বাড়াতে হতে পারে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে বাড়াতে হবে। এসময়ে যোগাযোগ ব্যবস্থা চালু রাখতে হবে।

তিনি বলেন, যারা শ্রমিক শ্রেণি আছেন, তারা যেন কষ্ট না পায় তা দেখতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরবরাহ চালু থাকবে, যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে। কেউ যেন কষ্ট না পায়। আমাদের সচেতন থাকতে হবে। কেউ যেন দাম না বাড়ায়। মানবিক দৃষ্টিকোণ থেকে তা দেখতে হবে।

তিনি বলেন, নানা রকম গুজব রটে। ডিজিটাল বাংলাদেশেও অনেক রকমের গুজব ছড়ায়। মিথ্যা অপপ্রচার করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গুজবে কান দেবেন না। গুজব নিয়ে কেউ বিচলিত হবেন না।

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলা নববর্ষ আমরা উৎসাহের সঙ্গে পালন করি। কিন্তু এবার চিত্র আলাদা। ডিজিটাল পদ্ধতিতে পারেন। বিশাল জনসমাগম সম্পূর্ণ বন্ধ রাখতে কবে। এটা আমার অনুরোধ।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এ কনফারেন্সে যুক্ত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!