1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

সিলেট ওসমানী মেডিকেলে এসেছে করোনা পরীক্ষার মেশিন ও সরঞ্জাম

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১০.৫৪ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সিলেট ওসমানী মেডিকেল কলে হাসপাতালে অবশেষে এসেছে করোনাভাইরাস পরীক্ষার মেশিন ও সরঞ্জাম। ৩০ মার্চ সোমবার সকাল ৮টায় করোনাভাইরাস পরীক্ষার জন্য আরটি-পিসিআর মেশিন ওসমানীতে এসে পৌঁছায়।

বিষয়টি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান নিশ্চিত করেছেন।

মেশিন ও সরঞ্জাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা.আবুল কালাম আজাদ ও উপ-পরিচালক হিমাংশু লাল রায় প্রমুখ।

ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান জানান, আজ সকাল আটটার দিকে করোনাভাইরাস পরীক্ষা আরটি-পিসিআর মেশিন ও সরঞ্জাম ঢাকা থেকে এসে পৌঁছেছে। তিনি বলেন, আশা করছি এক সপ্তাহের মধ্যে ল্যাব স্থাপন করা হবে এবং আগামী সপ্তাহের যে কোনো দিন থেকে সিলেটে করোনাভাইরাস পরীক্ষা শুরু হবে।

তিনি আরও বলেন, ল্যাব স্থাপনের পর সংশ্লিষ্ট চিকিৎসকদের ট্রেনিং প্রদান করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!