1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে সব উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা বিতরণ চলছে

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৭.৩৮ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: দেশব্যপী করোনা ভাইরাস জনিত হোম কোয়ারেন্টাইন অবস্থা জারি হওয়ার প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার অসহায়, অভাবী, কর্ম-অক্ষম ও অসচ্ছ্বল জনগণের জীবিকা নির্বাহের জন্য খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে। এটি বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসন সুনামগঞ্জ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুনামগঞ্জের সকল উপজেলায় রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ইউনিয়ন ভিত্তিক বাড়ি বাড়ি গিয়ে অভাবী, অসচ্ছল, কর্ম-অক্ষম ও প্রান্তিক দরিদ্র মানুষের নিকট খাদ্য সহায়তা ( চাল,ডাল এবং আলু) বিতরণ করা হয়েছে। ২৯/৩/২০২০ মার্চ সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর এবং মোল্লাপাড়া ইউনিয়নে মোট ৩০০ পরিবার; শাল্লা উপজেলার হবিবপুর এবং বাহারা ইউনিয়নের মোট ১৪০ টি পরিবার; দিরাই উপজেলার করিমপুর, রাধানগর, জগদল ও কুলজ ইউনিয়নে ৬০০ পরিবার; ছাতক উপজেলার ইসলামপুর, নোয়ারাই, গোবিন্দগঞ্জ, ছৈলা আফজালাবাদ, উত্তর খুরমা, জাউয়া, ছাতক সদর, কালারুকা,সিংচাপাইড় ও দক্ষিণ খুরমা ইউনিয়নে মোট ১০২০ টি পরিবার; জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর,সাচনা ও ফেনারবাক ইউনিউয়নে মোট ১৭৩ টি পরিবার; তাহিরপুর উপজেলার বাদাঘাট, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, উত্তর বরদল, দক্ষিণ বরদল ও বালিজুরী ইউনিয়নের মোট ৭৬০ টি পরিবার; দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা, পশ্চিম পাগলা, পশ্চিম বীরগাও, শিমুলবাক ও জয়কলস ইউনিয়নে মোট ৩৭৫ টি পরিবার; দোয়ারাবাজার উপজেলার সদর, সুরমা, মান্নারগাও ও লক্ষীপুর ইউনিয়নের মোট ৩৮০ টি পরিবার; ধর্মপাশা উপজেলার সদর, সেলবরষ, পাইরাকুটি ও সুখাইড়রাজাপুর (দঃ) ও বংশীকুন্ডা (দঃ) ইউনিয়নের মোট ৮২০ টি পরিবার; বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ, ধনপুর, ফতেপুর, বাদাঘাট ও সালুকাবাদ ইউনিয়নের মোট ৮৫০ টি পরিবার এবং জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, পাটলী, পাইলিগাও ও রানীগঞ্জ ইউনিয়নের মোট ৪৪০ টি পরিবারের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও ট্যাগ অফিসারগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ খাদ্য সহায়তা বিতরণ করেন। জেলায় রবিবার মোট ৫৮৫৮ টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ৩০/৩/২০২০ তারিখেও বিভিন্ন উপজেলায় ইউনিয়ন ভিত্তিক বাড়ি বাড়ি যেয়ে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচি যথারীতি চলমান থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!