1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

করোনায় বিভিন্ন দেশে ২৪ বাংলাদেশির মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৬.৪১ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ২৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে বাংলাদেশে মারা গেছেন পাঁচজন এবং বাকি ১৯ জন মারা গেছেন বিশ্বের বিভিন্ন দেশে। তবে স্বাস্থ্য ব্যবস্থার বিধি-নিষেধের কারণে বিদেশে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নির্দিষ্টভাবে জানা যাচ্ছে না।

শনিবার (২৮ মার্চ) করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক বাংলাদেশির মৃত্যুর কথা জানায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এ নিয়ে শুধু যুক্তরাষ্ট্রেই ১২ বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেল।

এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, দেশে এখন পর্যন্ত ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৫ জন এবং বর্তমানে চিকিৎসাধীন ২৮ জন।

এর আগে যুক্তরাজ্য, ইতালি ও গাম্বিয়ায় অন্তত সাত বাংলাদেশির মৃত্যুর তথ্য গিয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, ইউরোপের দেশগুলোর মধ্যে একমাত্র ইতালি ছাড়া অন্যদের স্বাস্থ্যব্যবস্থার তথ্য জানানোর বিষয়ে বিধিনিষেধ আছে। তাই চাইলেই ইউরোপের দেশ থেকে আক্রান্ত বাংলাদেশিদের বিষয়ে নির্দিষ্টভাবে তথ্য জানা সম্ভব হচ্ছে না।

বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৪ হাজার ৪০৪ জন। মারা গেছেন ২৮ হাজার ২৪২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৩২৯ জন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!