1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে তাহিরপুরে একজন নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ১১.৩৬ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি:
গরু কর্তৃক খেতের ধান খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে একজন কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইছবপুর গ্রামে। নিহতের নাম মোহাম্মদ আবু হানিফ (৩২) । এক সন্তানের পিতা আবু হানিফ গ্রামের মৃত নেকবর আলী শিকদারের ছেলে। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য সিলেট যাওয়ার পথেই মধ্য রাতে সে মারা যায়।
পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনের ‘জলার’ হাওরের জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে পাশের বাড়ির লোকদের সাথে ঝগড়া হয় আবু হানিফের। এ সময় মারামারিতে দেশিয় অস্ত্রের আঘাতে আহত হয় সে। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট যাওয়ার সময় রাত ১২ ঘটিকার সময় পথেই মারা যায় আবু হানিফ।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!