1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জে ভিটামিন এ ভোজ্য তেল ব্যবহার বিষয়ে র‌্যালি

  • আপডেট টাইম :: রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭, ৫.১৬ পিএম
  • ৫৫৫ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরাঞ্চল ফেনারবাক ইউনিয়নে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহার বিষয়ক তৃণমূল পর্যায়ে গণ সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে ইউনিয়নের মাতারগাও ও রাজাপুর গ্রামে পৃথক পৃথক ভাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ও আয়োডিনযুক্ত লবণ ব্যবহারের বিষয়ক তৃণমূল পর্যায়ে গণ সচেতনতার বৃদ্ধিও লক্ষ্যে র‌্যালীটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে আলোচনা সভায় মিলিত হয়। আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট ও গেইন সংস্থার সহযোগীতায় এতে সভাপতিত্ব করেন ইউপি সদস্য দিপক কুমার তালুকদার। দি হাঙ্গার প্রজেক্ট’র ওয়ার্ড নাগরিক কমিটি’র সভাপতি পলি রানী তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র তালুকদার, শিক্ষক পাপড়ী রানী তালুকদার, গন্যমান্য শৈলেন্দ্র তালুকদার, ত্রানেশ তালুকদার, সাগর তালুকদার, নারী নেত্রী কমলা রানী, গৃহীনী সন্ধ্যা রানী, মায়া রানী, ডলি রানী, সবুজ, গৌরাঙ্গ তালুকদার,  ও দি হাঙ্গার প্রজেক্ট’র ইউসি সাইফ উল্লাহ প্রমূখ। এতে ছাত্র শিক্ষক,  কৃষক, জনতা সহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।##


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!