1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

ছাতকে সকল এনজিওর কিস্তি আদায় স্থগিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ৪.৩৭ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি::
করোনা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জের ছাতকে সব এনজিওর কিস্তি আদায় স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকালে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় ছাতকে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্রাহকদের নিকট থেকে বেসরকারি সংস্থা (এনজিও) সহ সমবায় সমিতির কিস্তি (টাকা) আদায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এনজিও ও সমবায়কে বিষয়টি অবগত করা হয়েছে।

সেই সঙ্গে জনসাধারণকে নিজ নিজ বাড়িতে অবস্থানের জন্য বলা হয়েছে। এছাড়া সাপ্তাহিক হাট-বাজার আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।’

উপজেলার প্রত্যেক নাগরিককে এসব সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ করেন নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, বিষয়গুলো তদারকির জন্য উপজেলা প্রশাসনের টিম কাজ করবে। তবে নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!