1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শ্রমজীবী মানুষদের মধ্যে নিউজ সুনামগঞ্জের মাস্ক, সাবান বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ৪.২৯ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে অনলাইন নিউজ পোর্টাল নিউজ সুনামগঞ্জ ডট কম।
মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্টেশন এলাকা, মধ্যবাজার, কালীবাড়ি রোড, জামাইপাড়া এলাকায় শ্রমজীবী মানুষের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাফিক ও মধ্যবাজার এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধ সমাগ্রী বিতরণ করেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, নিউজ সুনামগঞ্জ ডট কমের প্রধান সম্পাদক মাহমুদুর রহমান তারেক, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমেদ, জাগো নিউজ প্রতিনিধি মোসাইদ রাহাত।
পুরাতন বাসস্টেশন এলাকায় মাস্ক, সাবান, লিফলেট বিতরণ করেন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, চ্যানেল আই প্রতিনিধি একেএম মহিম, সমাজ সেবক দেওয়ান সাজাউর রাজা সুমন, নিউজ সুনামগঞ্জ ডট কমের সম্পাদক আশিকুর রহমান পীর।
জামাইপাড়া এলাকায় মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক, কর্মচারি সমিতির সভাপতি রুহুল আমিন, জেলা মাধ্যমিক সহকারি শিক্ষক, কর্মচারি সমিতির সাধারণ সম্পাদক সভাপতি উস্তার আলী, সমাজকর্মী আফজাল হোসেন, আল হাবিব প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!