1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সাজার মেয়াদ শেষেও মুক্তি না পাওয়ায় ভারতের জেলে ৪ বাংলাদেশির অনশন

  • আপডেট টাইম :: শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭, ৩.১৫ পিএম
  • ৬৮৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
সাজার মেয়াদ শেষ হওয়ার পরও কারাগার থেকে মুক্তি না পাওয়ায় ভারতের রাজস্থানের একটি জেলে দুই দিন ধরে অনশন করছেন ৪ বাংলাদেশি। রাজস্থানের আলওয়ার কারাগারে বন্দি রয়েছেন এসব বাংলাদেশি। শুক্রবার তাদের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।

অনশনের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার আলওয়ারের পুলিশ সুপার রাহুল প্রকাশ বলেন, সাজা শেষ হয়ে যাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ প্রক্রিয়ার কথা বন্দিদের জানানো হয়েছে।

বাংলাদেশিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে প্রকাশ জানান, বিদেশ আইনের আওতায় ভিসা বিধি লঙ্ঘন করায় তাদের কারাদ- দেওয়া হয়েছিল।

আলওয়ার কারাগারের সুপার সুরেন্দ্র সিংহ জানান, বাংলাদেশি নাগরিক ছাড়াও পাকিস্তান, ক্যামেরুন, শ্রীলঙ্কা ও ইরানের নাগরিক সেখানে বন্দি রয়েছেন। বন্দিদের সাজার মেয়াদ সম্পন্ন হওয়ার পর তাদের দেশে ফেরত পাঠানো হবে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক সুধাকর জৌহারি বলেন, এখানে বেআইনিভাবে কাউকে বন্দি করে রাখা হয়নি। ভারত সরকারের যথাযথ অনুমোদন পাওয়ার পরই তাদের নিজ নিজ দেশে প্রত্যর্পণ করা হবে।সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!