1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

উন্নয়নের আগে মনোজগত পরিবর্তন জরুরি।। জাহাঙ্গীর নোমান

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০, ৯.১১ এএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

বিএনপি-জামাতি আমলের চেয়েও বর্তমানে ধর্মান্ধ মানুষ বেশি। এর কারণ কী? আসুন তলিয়ে দেখা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং গণপ্রজাতন্ত্রী চীন। নাম এক হলেও কর্মপদ্ধতি বা অর্থনৈতিক পদ্ধতি এক নয়।
সাংস্কৃতিক বিপ্লবের পর চীন ১৯৪৯ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত শুধু সমাজ সংস্কারেই মনোনিবেশ করেছিল। মানুষকে ঠিক করেছিল, তাদের চিন্তাভাবনা বদলে দিয়েছিল। ১৯৭৮ সাল থেকেই অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেয়। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের আগে মানুষের মনোজগতে তারা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে।
অন্যদিকে ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে আওয়ামিলীগ দৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন বা অর্থনৈতিক উন্নয়ন ঘটালেও সমাজ পরিবর্তনে বা সংস্কারে দৃশ্যমান কিছুই করেনি। বরং হেফাজতে ইসলামের সাথে সুর মিলিয়ে দেশের র‍্যাডিকালাইজেশনে ভূমিকা রেখেছে। ফলাফল দেশে ধর্মান্ধদের হার জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের এই সময়ে এদের সচেতন করেও লাভ হবেনা কারণ তারা অন্ধ বিশ্বাসে নিজের মগজ বন্ধক দিয়ে বসে আছে। অথচ তারা জানলোই না সৃষ্টিকর্তা প্রাণিজগতে তাদের কত চমৎকার একখানা ব্রেইন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।

মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল অসাম্প্রদায়িক এবং সেক্যুলার সমাজ নির্মাণ। বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়াচীন’ পড়লে দেখা যায় তাঁর চিন্তা কত উন্নত ছিল। /নয়াচীন থেকে ঘুরে এসে আমার এই মনে হয়েছে যে, জাতির আমূল পরিবর্তন না হলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা কষ্টকর। নতুন করে সবকিছু ঢেলে সাজাতে হবে। ভাঙা দালানে চুনকাম করে কোনো লাভ হয়না- বেশি দিন টিকে না। আবার ভেঙে পড়ে। পুরান দালান ভেঙে ফেলে দিয়ে নতুন করে গড়ে তুললে, ঘুণ ধরতে বা ভেঙে পড়তে অনেক সময় লাগে। সাথে সাথে ভিত্তিটা মজবুত হয়। ভিত্তি মজবুত না হলে সামান্য বাতাসে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তাই, নয়াচীনে দেখেছি তারা ভিত্তি মজবুত করে কাজ শুরু করেছে/ আর আমরা সিস্টেম তৈরি করছি কিন্তু যারা সিস্টেম চালাবে বা সিস্টেমে চলবে তাদের উন্নয়নে কিছুই করিনি। এদিক দিয়ে আওয়ামিলীগ সরকার বঙ্গবন্ধুর চিন্তা ধারণ করতে ব্যর্থ হয়েছে।
লেখক: শিক্ষার্থী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!