1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সিলেটের সকল মার্কেট বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ২২ মার্চ, ২০২০, ৭.৪৯ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
নভেল করোনাভাইরাস থেকে সিলেটের মানুষকে বাঁচাতে নগরীর ব্যবসায়ীরা সকল মার্কেট বন্ধ করার ঘোষণা দিয়েছেন। আগামীকাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নগরীর সকল মার্কেট বন্ধ থাকবে।
সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি ও আল-হামরা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন। তবে আগামি শনিবার থেকে মার্কেট খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন।
ব্যবসায়ী রিপন বলেন, সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আজ রবিবার নগরীর ব্যবসায়ীদেরকে মার্কেট বন্ধ করার জন্য আহবান করেন। তাঁর এ আহবানে সাড়া দিয়ে ইতিমধ্যে আল-হামরা, মিলেনিয়াম, ব্লু-ওয়াটার, মধুবন, নয়াসড়কসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
নগরীর ব্যবসায়ীরা এ ব্যাপারে আজ রবিবার রাত সাড়ে ৮টায় বৈঠকে বসবেন। এতে মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত থাকার কথা রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!