1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সব হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ!

  • আপডেট টাইম :: রবিবার, ২২ মার্চ, ২০২০, ১১.০৫ এএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
শনিবার (২১ মার্চ) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব হাসপাতালে দর্শনার্থী নিষিদ্ধ করেছে সরকার। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আমীনুল হাসান ( হাসপাতাল ও ক্লিনিক) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সব সরকারি হাসপাতাল, বিশেষায়িত ইনস্টিটিউট, জেলা সদর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সসহ সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের ব্যবস্থাপনাতে যেসব হাসপাতাল রয়েছে আমরা সবাইকে চিঠি দিয়েছি। কারণ, সরকারি হাসপাতালগুলোতেই ভিজিটর কন্ট্রোল করা হয় না।

এ নির্দেশনা কেন জানতে চাইলে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমরা তো বলছি যেন জনসমাগম না হয়, একজনের থেকে আরেকজনের দূরত্ব যেন থাকে। এখন আমরা একটি ভালনারেবল অবস্থায় আছি, তাই না যাওয়াই ভালো। হাসপাতালে একাধিক লোক একসঙ্গে হলে রোগী এবং দর্শনার্থী সবারই সংক্রমণের ঝুঁকি থাকে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!