1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সিন্ডিকেটের কাছে জিম্মি ছাতক-দোয়ারা সীমান্তের পাথর ব্যবসায়ীরা

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মার্চ, ২০২০, ৯.০৬ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি::
এলাকাবাসী ও চেলা-ইছামতি ইম্পোটার্স
এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশন এর মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ‘একটি সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন ছাতক-দোয়ারাবাজার দুই উপজেলা সীমান্তের চুনাপাথর আমদানি কারক ও ব্যবসায়ীরা। ছাতক লাইম স্টোন ইম্পোটার্স এন্ড
সাপ্লায়ার্স গ্রুপ সিন্ডিকেট তৈরী করে দীর্ঘদিন ধরে দোয়ারাবাজার উপজেলার চেলা ও ছাতক উপজেলার ইছামতি নদীর দুই তীরবর্তী স্থানীয় বাসিন্দাদের ৬০/৭০ জন পাথর আমদানি কারক ও ব্যবসায়ীদের জিম্মি করে রাখায় তারা সরকারি শুল্ক জমা দিতে পারছেন না। শুল্কায়নের সাথে যুক্ত সিএন্ডএফ এজেন্টগনকে ওই সিন্ডিকেটের সদস্যরা নানা ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শুল্ক জমা না দিতে পারায় সরকারও হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। বিগত ৭ বছর যাবৎ ওই লাইম স্টোন ইম্পোটার্স সিন্ডিকেট স্থানীয়দের বাধাগ্রস্ত
করছেন। বক্তারা ওই সিন্ডিকেটের কবল থেকে স্থানীয় ব্যবসায়ীদের রক্ষার দাবি জানিয়েছেন। শনিবার বিকেলে স্থানীয় ইছামতি বাজারে চেলা-ইছামতি ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স এসোসিয়েশনের কার্যালয়ে কামরুজ্জামানের পরিচালনায় ও বীর মুক্তিযোদ্ধা চমক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল আহমদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আবদুল হাই, ব্যবসায়ী মাওলানা সিরাজুল হক, ইউপি সদস্য জয়নাল
আবেদিন, লাল মিয়া, সাবেক মেম্বার নুরুল হক, ব্যবসায়ী ফজল করিম, মিলন সিংহ
প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!