1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত সোমবার

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মার্চ, ২০২০, ৪.০৫ পিএম
  • ২৪১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আগামী ১ এপিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা রয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে আগামী সোমবার (২৩ মার্চ) সিদ্ধান্ত হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, ‘পরীক্ষা হবে কিনা তা নিয়ে আগামী সোমবার সিদ্ধান্ত হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশে প্রথম তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্তের পর ১৬ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে সরকার। পাশাপাশি দেশের সব শিক্ষার্থীকে নিজ বাসায় থাকার অনুরোধ জানানো হয়। স্থানীয় ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের ঘরে অবস্থান নিশ্চিত করতে। সরকারের পক্ষ থেকে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়। অভিভবাবক ও পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়ে।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, এইচএসসি পরীক্ষা বন্ধ করা হবে কিনা তা নিয়ে বৈঠক করে শিক্ষা মন্ত্রণালয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!