1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

মক্কা-মদীনার ২ মসজিদ বাদে সৌদির সব মসজিদে নামাজ বন্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মার্চ, ২০২০, ১২.৩৪ পিএম
  • ৬১১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে মুসলমানদের প্রধান দুই পবিত্র মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদ নববী বাদে সৌদি আরবের সব মসজিদের জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়েছে।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি গেজেট এ সিদ্ধান্তের কথা জানায়।
সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল (দ্য কাউন্সিল অব সিনিয়র স্কলারস ইন সৌদি আরবিয়া) পবিত্র দুটি মসজিদ বাদে অন্য সব মসজিদে শুক্রবারের জুমা’র নামাজ ও দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া বন্ধের এ সিদ্ধান্ত দেয় বলে জানায় সৌদি গেজেট।
এ সিদ্ধান্তের ফলে এখন শুধু মসজিদুল হারাম ও মসজিদ নববীতে জামাতে নামাজ অনুষ্ঠিত হবে।
রিয়াদে কাউন্সিলের ২৫তম বিশেষ জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মসজিদগুলোতে নামাজ বন্ধ থাকলেও আগের মতো নিয়মিত আজান হবে।
সৌদি আরবের জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিলের বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, যে কোনো বড় বিপর্যয়ে সম্ভাব্য ক্ষতি কমাতে ইসলামী শরিয়া অনুযায়ী মসজিদে জুমাসহ সব ধরনের নামাজের জামাত বন্ধ রাখার সুযোগ আছে।
যেহেতু করোনা ভাইরাসে বড় ধরনের ঝুঁকি রয়েছে তাই জ্যেষ্ঠ আলেমদের কাউন্সিল আপাতত জামাতে নামাজ বন্ধের সিদ্ধান্ত নেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!