1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকের পালপুর গ্রামের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৮

  • আপডেট টাইম :: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭, ৫.০৭ পিএম
  • ৫৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::

ছাতকের পালপুরে প্রভাবশালী দুই পক্ষের মধ্যে বন্ধুকযুদ্ধের ঘটনায় পুলিশ ৮জনকে গ্রেফতার করেছে।
গত রবিবার রাতে ছাতক থানার অফিসার ইন-চার্জ আশেক সুজা মামুনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ফখর (৩৩), কামাল (৩২), আমিনুর(২৯), কালাম(৩০), কাজল (৩০), জুনাব আলী (৪২), জসিম উদ্দিন(৩৫) ও সেলিম আহমদ(৩০) কে গ্রেপ্তার করেন।

সোমবার সকালে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গ্রামের কিছু পতিত ভূমিতে বড় হওয়া কয়েকটি বনজগাছ কাটা ও গাছের মালিকানা নিয়ে ১৯ নভেম্বর ও ২৬ ডিসেম্বর পালপুর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হন। দেশীয় অস্ত্রের পাশাপাশি সংঘর্ষে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র। আহতদের মধ্যে অনেকেই গুলি বিদ্ধ হয়েছেন। আবার অনেকেরই শরীরে রয়েছে ককটেলের স্প্রিন্টার। সংঘর্ষের ঘটনায় পক্ষে-বিপক্ষে থানায় দায়ের করা হয়েছে একাধিক মামলা ও জিডি।

২৬ ডিসেম্বরের সংঘর্ষের ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা স্বজনদের মধ্যেও হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজের ২নং গেটে দেশীয় অস্ত্রসহ একটি মাইক্রোবাস (সিলেট-ছ- ১১-০৬৮৪) ও ধারালো অস্ত্রসহ মজলু মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে কোতোয়ালী থানায় পুলিশ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!