1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

শিশু তুহিন হত্যায় বাবা ও চাচার মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২০, ১১.৫৭ এএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের দিরাইয়ে সাড়ে পাঁচ বছরের শিশু তুহিন মিয়া হত্যার আলোচিত ঘটনায় বাবা আব্দুল বাছির ও চাচা নাসির মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর দুই চাচাকে খালাস দেওয়া হয়েছে। এর আগে গত ১০ মার্চ আরেক অভিযুক্ত শিশুর চাচাতো ভাই শাহরিয়ারকে আট বছরের আটকাদেশ দিয়েছিলেন শিশু আদালত। আজ ১৬ মার্চ সোমবার সকালে বাবা ও চাচার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

প্রতিপক্ষকে ফাসাতে গত ১৩ অক্টোবর ঘুম থেকে তুলে নিয়ে শিশু তুহিনকে হত্যা করে জবাই করে কান ও লিঙ্গ কেটে পেটে দুটি ছুরিবিদ্ধ করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। নৃশংস এ ঘটনায় দেশ বিদেশে প্রতিবাদের ঝড় ওঠেছিল। আলোচিত এই মামলায় ৫ মাসের মধ্যেই বিচারকাজ শেষ করেছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সনের ১৩ অক্টোবর গভীর রাতে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের বসতঘর থেকে তুলে নিয়ে ঘুমন্ত শিশু তুহিন মিয়াকে জবাই করে তার লিঙ্গ, দুই কান কেটে পেটে দুটি ছুরি বিদ্ধ করে গাছে ঝুলিয়ে রাখা হয়। ঘটনার দুই দিন পর চাচাতো ভাই শাহরিয়ার আহমদ ও তার দুই চাচা হত্যাকাণ্ডের ঘটনা আদালতে ৬৪ ধারার জবানবন্দীতে স্বীকার করেন। তবে বাবা আব্দুল বাছির ও চাচা মাওলানা আব্দুল মোছাব্বির তুহিন হত্যার কথা স্বীকার করেননি। পিতা আব্দুল বাছিরকে দুই দফা রিমাণ্ডে নিলেও তিনি ছেলে হত্যার সম্পৃক্ততা স্বীকার করেননি।

মামলায় বাবা আব্দুল বাছির, চাচা জমসেদ, নাছির, মাওলানা মোছাব্বির ও চাচাতো ভাই শাহরিয়ারের বিরুদ্ধে গত ৩০ ডিসেম্বর আদালতে আলাদাভাজে চার্জশিট দাখিল করে পুলিশ। অভিযুক্ত চাচাতো ভাই শাহরিয়ারের বয়স কম হওয়ায় তাকে বিচারের জন্য শিশু আদালতে চার্জশিট দাখিল করা হয়। গত ২ জানুয়ারি শাহিরয়ারের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করেন। গত ৩ মার্চ আদালত যুক্তিতর্ক শোনানী শেষে ১০ মার্চ মঙ্গলবার সকালে তুহিন হত্যাকাণ্ডে অভিযুক্ত শিশু চাচাতো ভাই শাহরিয়ার আহমদকে ৮ বছরের আটকাদেশ দেন শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন। আজ ১৬ মার্চ সকাল ১১টায় জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার শিশু তুহিন হত্যায় বাবা আব্দুল বাছির ও চাচা নাসির মিয়াকে মৃত্যুদণ্ড দেন। কারাগারে আটক অপর দুই চাচা জমসেদ ও মোছাব্বিরকে খালাস দিয়েছেন আদালত।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!